Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর আন্তর্জাতিক সংবাদ ইরাকের একটি কারাগারে ৮০ মিটার সুরঙ্গ খুঁড়ে কারাগার থেকে পলায়ন!

ইরাকের একটি কারাগারে ৮০ মিটার সুরঙ্গ খুঁড়ে কারাগার থেকে পলায়ন!

নিজস্ব সংবাদদাতা ॥ একেবারে হলিউডি সিনেমার অবিকল কাণ্ড ঘটিয়েছেন ইরাকের একটি কারাগারের কয়েকজন বন্দি। হলিউডের শাশঙ্ক রিডেম্পশন সিনেমার সেই বন্দি যে ছোট্ট একটি হাতুরি দিয়ে দীর্ঘ সুরঙ্গ খুঁড়ে পালিয়েছিলেন তার মতো করে ৮০ মিটার দীর্ঘ সুরঙ্গ দিয়ে পালিয়েছেন ১১ জন কারাবন্দী। ইরাকের উত্তরাঞ্চলীয় একটি কারাগারে গত শনিবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে কারা কর্তৃপক্ষের নাকের ডগায় এতো বড় সুরঙ্গ তৈরি করল আর কাকপক্ষীও তা টের পেল না- এই ঘটনা জেনে হতভম্ব কারাগারের গভর্নর।উত্তরাঞ্চলীয় কুর্দি প্রদেশ দোহুকের জিরগা কারাগারের ১১ জন বন্দি পালিয়ে গেছে বলে এক বিবৃতিতে  জানিয়েছেন কারাগারের প্রধান শাবান জামেল। তবে বন্দিরা সুরঙ্গ খুড়লেও সেখানে কোনও প্রমাণ রেখে যায়নি। ফলে তারা কীভাবে সুরঙ্গটি খুড়তে পারল তাও বুঝা যাচ্ছে না।

মাদক চোরাচালান, খুনসহ বিভিন্ন অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এই বন্দিরা ৫ বছর ধরে এই কারাগারে ছিল বলে জানা গেছে। পালিয়ে যাওয়া বন্দিদের ধরতে অভিযান শুরু হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটিও গঠন করেছে কর্তৃপক্ষ। প্রসঙ্গত, ২০০৮ সালে স্থাপিত জিরগা কারাগারটিতে আটক বন্দির সংখ্যা প্রায় ৬শ’। ইরাকের স্বায়ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানের শ্রম এবং সমাজ সেবা বিষয়ক মন্ত্রণালয় কারাগারটি পরিচালনা করে।
-খবর: আজকের বাংলা


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।