Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর আন্তর্জাতিক সংবাদ হাইতিতে শান্তি মিশনে কর্মরত পুলিশ কর্মকর্তা পান্না ও আরজুমা’র নিউইয়র্ক সফর

হাইতিতে শান্তি মিশনে কর্মরত পুলিশ কর্মকর্তা পান্না ও আরজুমা’র নিউইয়র্ক সফর

হাকিকুল ইসলাম খোকনঃ হাইতিতে জাতিসংঘের শান্তিত মিশনে কর্মরত বাংলাদেশের দুই মেধাবী মহিলা পুলিশ কর্মকর্তা সারা আফরোজা পান্না এবং আরজুমা বেগম ২০ দিনের ব্যক্তিগত সফরে নিউইয়র্কে এসেছেন গত ১৪ নভেম্বও সোমবার বিকাল ৬টায় ডেলটা-৬৯২ ফাইট যোগে জেএফকে এয়ারপোর্টে পৌছলে তাঁদেরকে স্বাগত জানান সাংবাদিক ও একটিভিট হাকিকুল ইসলাম খোকন, এম ইসলাম রানাসহ আরো অনেকে। তাঁরা হাইতিতে কাজে যোগদান করেন এই বছরের ৪ জুন এবং ২০১২ সালের ৪ জুন পর্যšত সেখানে কর্মে নিয়োজিত থাকবেন। নিউইয়র্ক সফরকালে এই দুই কর্মকর্তা বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সংগে বিশেষত তাঁদের নিজ নিজ এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করবেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন। তাঁরা হাইতির উদ্দেশে ৫ ডিসেম্বর নিউ ইয়র্ক ত্যাগ করবেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।