Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর তথ্য ও প্রযুক্তি রোববার বরিশালে কম্পিউটার মেলা শুরু

রোববার বরিশালে কম্পিউটার মেলা শুরু

নিজস্ব সংবাদদাতা ॥ ‘ডিজিটাল শিক্ষাই ডিজিটাল বাংলাদেশের ভিত্তি’ শিরোনামে এই মেলা হতে যাচ্ছে বরিশাল ক্লাবে। নগরীর বরিশাল ক্লাবে কাল রোববার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী কম্পিউটার মেলা। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র অ্যাড. শওকত হোসেন হিরন পাচঁ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন।


আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের সহায়তায় আয়োজক হিসেবে রয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির বরিশাল শাখা। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা প্রদর্শন হবে। এছাড়াও প্রতিদিন বিকেল ৫টা থেকে ৬ টা পর্যন্ত প্রজেক্টরের মাধ্যমে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি প্রদর্শন করবে আয়োজক কমিটি। ৬ টার পর ৮ টা পযর্ন্ত মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান, বাংলাদেশ কম্পিউটার সমিতির সদস্য কমাল উদ্দিন ফারুক। তিনি বলেন, মেলায় ৩০ টি ষ্টল এর মধ্যে কম্পিউটার সোর্স, স্মার্ট টেকনোলজি ও ইউটিসিসহ বরিশালের জাষ্ট ক্লিক অনলাইন, আইডিয়াল কম্পিউটার, আর্ক এর স্টল থাকবে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।