Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর শিক্ষা ও ধর্ম টরকী বন্দর আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

টরকী বন্দর আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার সকালে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন করা হয়েছে।

এ উপলক্ষে স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্কুলের অধ্যক্ষ মাকসুদা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন স্কুল প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া, পৌর কাউন্সিলর সেলিনা বেগম, টরকী বন্দর বণিক সমিতির সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা রাজু আহম্মেদ হারুন, কাল্বের পরিচালক রাশেদুজ্জামান ঝিলাম। বক্তব্য রাখেন প্রানতোষ কুমার দাস, শিক্ষক চিন্ময় পান্ডে, নিগার সুলতানা, আনোয়ার হোসেন, আব্দুস ছালাম, রবিউল ইসলাম, ইসমাত আরা রুমা, ফেরদৌস আকতার, রিপন সরদার, দিপঙ্কর পাল, মিঠুন মিত্র প্রমূখ। শেষে মেধাবী শিক্ষার্র্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন করা হয়।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।