Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর শিক্ষা ও ধর্ম মন্ত্রীর অনুষ্ঠানে আর যাওয়া হল না লামিয়ার

মন্ত্রীর অনুষ্ঠানে আর যাওয়া হল না লামিয়ার

কালকিনি সংবাদদাতা ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের অনুষ্ঠানস্থলে যাওয়ার সময় মাইক্রোবাস উল্টে লামিয়া নামের এক শিশু নিহত হয়েছে। সে গৌরনদী উপজেলা খাঞ্চাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরীয়া গ্রামের বাদশা মিয়ার মেয়ে। এ সময় আরো ৬জন যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাগেছে, পাশ্ববর্তী গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের লোকজন মাইক্রোযোগে কালকিনি উপজেলার ডাসার এলাকার শেখ হাসিনা একাডেমী এন্ড ইউমেন্স কলেজ মাঠে কৃত শিক্ষার্থীদের সংর্ধ্বণা প্রদান অনুষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে কালকিনি উপজেলার কাজীবাকাই ইউনিয়নের খানদুলি এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লামিয়া (১০) নিহত হয়। এ সময় ড্রাইভার এমদাত ঘরামী (২৫),   পৌর কাউন্সিলর হাবুল চৌকিদার (৩৪), ছাত্র আঃ সামাদ (১৩), ছাত্রলীগ কর্মী সৈয়দ সোহেল (২২), সৈয়দ প্রিন্স (২৬) ও মীর মিলন (২৫) আকবর সরদার। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।