Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর শিক্ষা ও ধর্ম গৌরনদীতে শান্তিপূর্ন ভাবে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

গৌরনদীতে শান্তিপূর্ন ভাবে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

নিজস্ব সংবাদদাতা ॥ সারা দেশের ন্যায় শান্তিপূর্ন ভাবে বরিশালের গৌরনদীর চারটি কেন্দ্রে বুধবার ১ হাজার ৯’শ ৩৫ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষা অংশগ্রহন করে। এরমধ্যে আটজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

কেন্দ্র সুত্রে জানা গেছে, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল তিনজন। গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ উপকেন্দ্রে ৫’ ৯১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল দু’জন। বার্থী ডিগ্রী কলেজ উপ-কেন্দ্রে ৩’ ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল এক জন। সরিকল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫’শ ৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল দু’জন। গতকাল বুধবার সকালে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।