Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর শিক্ষা ও ধর্ম আগৈলঝাড়ায় মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

আগৈলঝাড়ায় মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় হোমল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এইচ.ডি.ও)’র উদ্যোগে রবিবার গৈলা আদর্শ শিশু নিকেতনের স্কুলের দুঃস্থ  ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভার হোমল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এইচডিও)’র কার্যনির্বাহী পরিষদের সভাপতি দুলাল দাস গুপ্তের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সরদার, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুব মোল্লা, গৈলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু। বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দিন সরদার, মোঃ রফিকুল হক রুবেল, এইচডিও’র নির্বাহী পরিচালক কাজল দাস গুপ্ত, সমন্বয়কারী অধির কুমার দাস, অরুন কান্তি কর্মকার, মোঃ মাইনুদ্দিন সরদার, সাংবাদিক  মোঃ মাহবুব ইসলাম প্রমুখ। শেষে গৈলা আদর্শ শিশু নিকেতনের দু’শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরন বিতরন করা হয়।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।