Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর শিক্ষা ও ধর্ম উজিরপুরে হামলা চালিয়ে স্বরস্বতী প্রতিমা ভাংচুর

উজিরপুরে হামলা চালিয়ে স্বরস্বতী প্রতিমা ভাংচুর

নিজস্ব সংবাদদাতা ॥ অজ্ঞাতনামা বখাটেরা শুক্রবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অর্তকিত ভাবে হামলা চালিয়ে ভাংচুর করে নিশ্চিহ্ন করে দিয়েছে স্বরস্বতী প্রতিমা। এসময় ৮/১০ জনের মুখোশপড়া হামলাকারীরা লুটপাট করে নিয়েছে পূজার সকল প্রকার প্রসাদ। ফলে বন্ধ হয়ে গেছে পূজার সকল আয়োজন। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার প্রত্যন্ত মশাং মাধ্যমিক বিদ্যালয়ে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন হালদার জানান, মুখোশপড়া ৮/১০ জনের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা শুক্রবার সন্ধ্যায় সাতটার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে  অর্তকিত ভাবে হামলা চালিয়ে স্বরস্বতী প্রতিমা ভাংচুর করে নিশ্চিহ্ন করে দেয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা হামলার ভয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। এ সুযোগে হামলাকারীরা পূজার সকল প্রসাদ লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদি হয়ে ওইদিন রাত আটটার দিকে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।