Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর শিক্ষা ও ধর্ম কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বুধবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সাউদের খাল ক্রীড়া চক্র ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাউদের খাল ক্রীড়া  চক্রের সভাপতি মামুন-অর রশিদ মনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীন সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল ওহাব মোল্লা, সাবেক স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আঃ বারেক সরদার, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান ইঙ্গুল মাঝি, খলিলুর রহমান মিয়া, ইউপি সদস্য রাশিদা বেগম।

বক্তব্য রাখেন সাউদের খাল ক্রীড়া চক্রের সহসভাপতি শামীম সরদার, কামাল মোল্লা, জাবেদ সরদার, রেজাউল সরদার, সাধারন সম্পাদক নয়ন মিয়া, সাংগঠনিক সম্পাদক টিপু মাঝি, ক্রীড়া সম্পাদক শাহজামান তালুকদার চপল, আমিনুল ইসলাম প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। ওইদিন রাতে স্কুল মাঠে গ্রামীন লোক সাংস্কৃতি গুনাই বিবি নাটক মঞ্চস্থ্য করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ত্রিশ বছর পর এবারই কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।