Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর শিক্ষা ও ধর্ম আগৈলঝাড়ায় কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার কাঠিরায় বেসরকারী সংস্থা সিএইচসিপি’র উদ্যোগে ব্যতিক্রমধর্মী কিশোর-কিশোরীদের শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বুধবার দিনব্যাপী সিএইচসিপি’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আগৈলঝাড়াসহ পার্শ্ববর্তী কোটালীপাড়া, উজিরপুর ও গৌরনদীর বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন। মেলায় বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর-কিশোরীরা জারী গান, একক অভিনয়, নৃত্য, পথনাটক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া অফিস চত্বরে আকর্ষণীয় এ মেলায় বিভিন্ন পণ্যের স্টল বসানো হয়।  ব্যতিক্রম এ মেলা উপভোগ করতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস ও সিএইচসিপি’র প্রকল্প ব্যবস্থাপক জেমস রিপন বাড়ৈ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।