Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর খেলাধুলা বরিশাল বার্নাসের বিজয়ে গৌরনদীতে আনন্দ মিছিল

বরিশাল বার্নাসের বিজয়ে গৌরনদীতে আনন্দ মিছিল

নিজস্ব সংবাদদাতা ॥ ক্রিস গেইলের কারণে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারল না অলক কাপালির সিলেট রয়্যালস, জয় দিয়ে শুরু।  বিপিএল' উদ্বোধনী ম্যাচে বরিশাল বার্নাসের স্মরনীয় বিজয়ে শুক্রবার বিকেলে গৌরনদীতে আনন্দ মিছিল বের করা হয়।

সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগ ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ছাত্রাবাসের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিলটি প্রদক্ষিন করে। কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, ছাত্রলীগ নেতা সুমন মাহমুদ, ছাত্রাবাসের শিক্ষার্থী রিয়াদ, শিশির, মাসুদ, রানা, সোহেল, মোজাম্মেল, মামুন ও লাভলুর নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।