Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর খেলাধুলা তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

গৌরনদী সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। খেলার উদ্ধোধন করেন বাংলাদেশ গ্রামীন সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া।

স্বেচ্ছাসেবী সংগঠন টিপিডিও’র সহযোগীতায় পুরস্কার বিতরনী অনুষ্ঠান উপলক্ষে স্কুল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীন সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন স্বেচ্ছা সেবী সংগঠন টিপিডিও’র নিবাহী পরিচালক মোহাম্মদ আলী বাবু, উপজেলা শিক্ষক ফোরামের সভাপতি সুদাম পাল, বাউরগাতি বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ মাহাবুব আলম, শুভসংঘের উপজেলা সভাপতি সুমন পাল, ইউপি সদস্য মোঃ বজলুর রশিদ। বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম আহম্মেদ, শিক্ষক ইউনুস বেপারী, জেসমিন বেগম, ঝর্না খানম, অপু রানী সরকার, তানজিনা আফরোজ, মরিয়ম আফরোজ, তপন সরকার, শাহজাহান বেপারী, ব্যবসায়ী সুজন শরীফ, সজিব মাঝি, রনি মাঝি প্রমূখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।