Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর খেলাধুলা গৌরনদী আল-হেলাল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

গৌরনদী আল-হেলাল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী পৌর সদরের আল-হেলাল একাডেমী রেজিষ্টারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরস্কার বিতরন ও শ্রেনী উত্তোরন মেধাবী গৌরনদী আল-হেলাল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতাশিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আল-হেলাল একাডেমী রেজিষ্টারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু জাফর শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমান শামীম, সাবেক কাউন্সিলর মোঃ কবির হোসেন খান, সহকারী শিক্ষা অফিসার মান্না ইয়াসমিন। বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শাহীনা আক্তার, সাবেক সদস্য শরীফ জহির সাজ্জাত হান্নান, প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সালাম, সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম নীরু, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূঁইয়া, সহসভাপতি লুৎফর রহমান দ্বিপ, শিক্ষিকা স্বপ্না আকতার, বাপ্পী বেগম, রফিকুল ইসলাম, ইসলামী উন্নয়ন পরিষদের সাধারন সম্পাদক জাকির হোসেন, অভিভাবক মিজানুর রহমান প্রমুখ।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।