Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর খেলাধুলা টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরস্কার বিতরন ও ২০১২ সনের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল সোমবার সম্পন্ন হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এইচ.এম জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। বক্তব্য রাখেন টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাস, শরীরচর্চা শিক্ষক উত্তম কুমার প্রমুখ।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।