Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর খেলাধুলা বিপিএল - সবচেয়ে বেশি দাম পেল চট্টগ্রাম

বিপিএল - সবচেয়ে বেশি দাম পেল চট্টগ্রাম

নিজস্ব সংবাদদাতা ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলোর নিলাম শেষ হয়েছে। সবচেয়ে বেশি দাম উঠেছে চট্টগ্রাম দলের। হোটেল ওয়েস্টিনে মঙ্গলবার বেলা এগারোটায় বিপিএলের ছয় দলের নিলাম হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনজুর আহমেদ মারা যাওয়ায় নিলাম অনুষ্ঠানের ব্যাপ্তি কমিয়ে ফেলা হয়। অনুষ্ঠানে বিসিবি কর্তকর্তারা জানান, মনজুর আহমেদের মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এবং দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে যেতে চান তারা।

সর্বোচ্চ ১২ লাখ ডলার চট্টগ্রামের দলটি কিনেছে এস কিউ স্পোর্টস। ওরিয়ন গ্রুপ ১১ লাখ ডলারে খুলনা, ডিজিটাল অটো কার ১০ লাখ ৭০ হাজার ডলারে রাজশাহী, ওয়ালটন ১০ লাখ ৬০ হাজার ডলারে সিলেট, ইউরোপা গ্রুপ ১০ লাখ ৫০ হাজার ডলারে ঢাকা এবং আলিফ গ্রুপ ১০ লাখ ১০ হাজার ডলারে বরিশাল দল কিনেছে।
:আজকের বাংলা


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।