Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর খেলাধুলা জাতীয় বাস্কেটবলে খুলনা ও গাজীপুর জেলা জয়ী

জাতীয় বাস্কেটবলে খুলনা ও গাজীপুর জেলা জয়ী

নিজস্ব সংবাদদাতা ॥ সিটিসেল ২৫তম জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশীপ’র আজকের তৃতীয় রাউন্ডের খেলায় খুলনা ও গাজীপুর জেলা দল জয়ী হয়েছে। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করেছে প্যাসিফিক টেলিকম লিমিটেড।

রোববার ধানমন্ডি বাস্কেটবল স্টেডিয়ামে খুলনা জেলা দল ৮৭-৪০ পয়েন্টে সাতক্ষিরা জেলা দলকে পরাজিত করে চতুর্থ রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। খেলার প্রথমার্ধে  খুলনা জেলা ৪৫-২১ পয়েন্টে এগিয়েছিল। খুলনা জেলা দলের সর্বোচ্চ স্কোরার বাপ্পি ২৫ ও সোয়েব ২২ পয়েন্ট এবং সাতক্ষিরা জেলা দলের মাহিন ১৩ ও আসিক ০৮ পয়েন্ট স্কোর করে।

দ্বিতীয় খেলায় গাজীপুর জেলা  দল ১০০-৬৩ পয়েন্টে  ঢাকা জেলা দলকে পরাজিত করে চতুর্থ রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় প্রথমার্ধে  গাজীপুর জেলা দল ৪০-২৮ পয়েন্টে এগিয়েছিল। গাজীপুর জেলা  দলের সর্বোচ্চ স্কোরার সাজিদ-২০ ও শুভ ১৯ পয়েন্ট এবং ঢাকা জেলা দলের সাদমান ২৩ ও সাকিব ২১ পয়েন্ট স্কোর করে।

সোমবার চতুর্থ রাউন্ডের  প্রথম খেলা সকাল আটটায় বাংলাদেশ  নৌ বাহিনী  বনাম বর্ডার গার্ড বাংলাদেশ এবং সকাল সাড়ে ৯ টায়  বাংলাদেশ সেনা বাহিনী বনাম বিকেএসপি এর মধ্যে দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে।
-খবর: আজকের বাংলা


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।