Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর খেলাধুলা জাতীয় ক্রিকেট লীগের চার দিনের টেস্টের আজ শেষ দিন

জাতীয় ক্রিকেট লীগের চার দিনের টেস্টের আজ শেষ দিন

বরিশাল প্রতিনিধি ॥ ওয়ালটন জাতীয় ক্রিকেট লীগের চার দিনের টেস্ট ম্যাচের আজ শেষ দিন। আজ বৃহস্পতিবার ২০৮ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামবে ঢাকা বিভাগ। তাদের মোকাবেলায় বরিশাল বিভাগের প্রয়োজন ৮ উইকেট। গতকাল বুধবারের খেলায় আগের দিনের ৭০ রান হাতে নিয়ে ব্যাট করতে নামে বরিশাল বিভাগ। সৈয়দ রাসেলের ৯১ ও জুপিটার ঘোষের ৫৬ রান সংগ্রহ করার সুবাদে মোট রান দাঁড়িয়েছে ২৭৮। এতে করে বরিশাল বিভাগ ২৬৩ রানের লীড দেয় ঢাকা বিভাগকে। জবাবে ঢাকা বিভাগ ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৫৫ রান।


আজ শেষ দিনে ৮ উইকেট হাতে নিয়ে ব্যাট করতে নামবে ঢাকা বিভাগ। তাদের কাছ থেকে এই উইকেট তুলে নিতে পারলেই জয়ী হতে পারবে বরিশাল বিভাগ।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।