Back গৌরনদী খবর খেলাধুলা শুরু হচ্ছে WCG’10 (ওয়ার্ল্ড সাইবার গেমস)

শুরু হচ্ছে WCG’10 (ওয়ার্ল্ড সাইবার গেমস)

পুরো পৃথিবীর খেলোয়ারেরা যেমন অপেক্ষা করে ওয়ার্ড কাপের, তেমনি গেমাররা অপেক্ষা করে ওয়ার্ল্ড সাইবার গেমসের আসরের জন্য

পুরো পৃথিবীর খেলোয়ারেরা যেমন অপেক্ষা করে ওয়ার্ল্ড কাপের, তেমনি গেমাররা অপেক্ষা করে ওয়ার্ল্ড সাইবার গেমসের আসরের জন্য। ৬ থেকে ৮ই আগষ্ট পর্যন্ত চলবে ঢাকার বাছাই পর্ব। সে জন্য করতে হবে রেজিষ্ট্রেশন। রেজিষ্ট্রেশন শুরু হবে ২৯ শে জুলাই কিউবি সেন্টারে। ৩১ জুলাই পর্যন্ত চলবে এই রেজিষ্ট্রেশন। কিউবির গুলশান ও ধানমন্ডির ষ্টোরে করা যাবে এই রেজিষ্ট্রেশন। রেজিষ্ট্রেশনের ফি মাত্র ৩০০ টাকা।

এবার যে গেম গুলোর উপর খেলা হবে সেগুলো হলঃ

১। এন. এফ. এস. (মোষ্ট ওয়ান্টেড)।

২। কাউন্টার স্ট্রাইক ১.৬।

৩। ফিফা১০।

৪। গিটার হিরো।

৫। কল অফ ডিউটি ৪।

৬। ডটা অলষ্টার (এখনো চূড়ান্ত নয়)।

বাংলাদেশের ন্যাশনাল চ্যাম্পিয়নদের নিয়ে যাওয়া হবে লস এঞ্জেলেসে। গ্র্যান্ড ফাইনাল হবে সেপ্টেম্বারে।


ঢাকা নিউজ 24 ডট কম/টিআরএ

খবরটি শেয়ার করুন

We have 327 guests and no members online