গৌরনদী একাদশ ৪-০ গোলে বিজয়ী টরকীতে মাসব্যাপী রানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
- Details
- Category: খেলাধুলা
-
21 Jul 2010
- Written by গৌরনদী
- Hits: 576

গৌরনদীঃ রানু স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী গৌরনদী একাদশের খেলোয়াড়দের উল্লাস-ছবি: Gournadi.com
বরিশালের ঐতিহ্যবাহি গৌরনদী উপজেলার টরকী বন্দর বণিক সমিতির আয়োজনে মাসব্যাপী রানু স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় গতকাল বুধবার বিকেলে গৌরনদী একাদশ ৪-০ গোলে টরকী রয়েল টাইগার একাদশকে পরাজিত করেছে।
টুনামেন্ট কমিটির আহবায়ক শহিদুল ইসলাম সুজন জানান, টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল বুধবার বিকেলে ফাইনাল খেলায় গৌরনদী ফুটবল একাদশ ৪-০ গোলে টরকী রয়েল টাইগার ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম সরদার। বিশেষ অতিথি
ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন হাওলাদার, রাজু আহম্মেদ হারুন, গৌরনদী থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্বে) এস.আই মিজানুল হক, টরকী আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল হোসেন মিয়া, প্রধান শিক্ষক মফিজুর রহমান, সমাজসেবক বুলবুল দেওয়ান, মোশারফ হোসেন হাওলাদার, এনায়েত হোসেন খান, আনিচ তালুকদার ও বিশিষ্ট ব্যবসায়ী অমর কৃষ্ণ রায়। শেষে অতিথিদ্বয় চ্যাম্পিয়ান দলের মাঝে ২১ ইঞ্চি কালার টেলিভিশন বিতরন করেন। এছাড়াও টরকী আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের পক্ষ থেকে প্রত্যেক গোলদাতাকে পুরস্কার প্রদান করা হয়। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নৃত্য শিল্পী মিরাজ ও তার দল বিশ্বকাপ ফুটবলের আলোচিত শিল্পী শাকিরার ওয়াকা-ওয়াকা গানে মডেলিং করে পুরোমাঠ মাতিয়ে তোলে। খেলার দ্বিতীয়াধ্যে গৌরনদী ফুটবল একাদশ ৪-০ গোলে টরকী রয়েল টাইগার ফুটবল একাদশকে পরাজিত করে।
উল্লেখ্য, গৌরনদী পৌরসভার জনপ্রিয় সাবেক মহিলা কমিশনার রানু বেগমের স্মৃতি রক্ষার্থে টরকী বন্দর বণিক সমিতি এ ফুটবল টুনামেন্টের আয়োজন করেন।

