Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর প্রেসক্লাব সাংবাদিক দম্পত্তি হত্যার প্রতিবাদে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সাংবাদিক দম্পত্তি হত্যার প্রতিবাদে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা ॥ সাংবাদিক দম্পত্তি হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সোমবার সকালে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে সকাল এগারোটায় বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ আসাদুজ্জামান রিপন প্রমুখ। বক্তারা হুশিয়ারী উচ্চারন করে বলেন, পুলিশ আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের মূল ক্লু-উদ্ঘাটন করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আন্দোলনে নামার ঘোষনা করেন।

আগৈলঝাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা
অপরদিকে একইদিন সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার সদরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপজেলার সর্বস্থরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন সম্পাদক সাইদুর রহমান স্বপন, সহসভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্মসম্পাদক অপূর্ব লাল সরকার, কোষাধ্যক্ষ্য কে.এম আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস মোল্লা, নির্বাহী সদস্য এস.এম ওমর আলী সানি, দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সদস্য প্রবীর বিশ্বাস ননী, শামিমুল ইসলাম প্রমুখ।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।