Tue05222012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর প্রেসক্লাব প্রেসক্লাবের ভবন নির্মানের জন্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ'র সম্পত্তি দান

প্রেসক্লাবের ভবন নির্মানের জন্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ'র সম্পত্তি দান

নিজস্ব সংবাদদাতা ॥ প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মানের জন্য জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ তার নিজস্ব প্রেসক্লাবের ভবন নির্মানের জন্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ'র সম্পত্তি দান সম্পত্তি দান করেছেন। আজ শনিবার দুপুরে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটোরিয়াম সংলগ্ন পশ্চিম পার্শ্বে তিন শতক সম্পত্তিতে তিনি (আবুল হাসানাত আব্দুল্লাহ) নিজ হাতে পিলার স্থাপন করে প্রেসক্লাবের সম্পত্তি বুঝিয়ে দেন। এসময় অন্যান্যদের মধ্যে বরিশাল-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জনতা ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।