Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর প্রেসক্লাব গৌরনদী প্রেসক্লাবের তিন দশক পূর্তি উৎসব আজ

গৌরনদী প্রেসক্লাবের তিন দশক পূর্তি উৎসব আজ

নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের তিন দশক পূর্তি উদ্যাপন উপলক্ষে আজ শনিবার ব্যাপক কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

সকাল ১০টায় প্রেসক্লাব চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতিজ্ঞাপন করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকট তালুকদার মোঃ ইউনুস, জনতা ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার বাবলু, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান, পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ। সভায় সভাপতিত্ব করবেন প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।