Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর রাজনীতি ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক আগামীকাল

ইইউ পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক আগামীকাল

খোন্দকার কাওছার হোসেন ॥ ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের একটি প্রতিনিধি দল আগামীকাল বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন। গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাইরুল কবীর খান এ তথ্য জানান।

বৈঠকে ইইউ পার্লামেন্টের ৮সদস্য অংশ নেবেন। নেতৃত্ব দেবেন সাউথ এশিয়ায় ইউরোপীয় পার্লামেন্টের চেয়ারম্যান জাঁ ল্যাম্বার্ত।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সরকারি ও বিরোধী দলের অচলাবস্থা নিরসনে রাজনৈতিক সংলাপ আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।