গৌরনদী বার্থী ইউনিয়ন যুবদল নেতা মেহেদীকে বহিস্কার
- Details
- Category: রাজনীতি
-
21 Feb 2012
গৌরনদী সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলা যুবদলের নেতা ও বার্থী ইউনিয়ন যুবদলের ১নং সিনিয়র সহসভাপতি মো. মেহেদী হাসান মুন্সীকে দল থেকে মঙ্গলবার বহিস্কার করা হয়েছে।
উপজেলা যুবদলের কার্যালয়ে এক জরুরি সভা মঙ্গলবার উপজেলা যুবদলের সভাপতি মো. শফিকুর রহমান শরীফ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত গৃহিত হয় বার্থী ইউনিয়ন যুবদলের ১নং সিনিয়র সহসভাপতি মো. মেহেদী হাসান মুন্সী দীর্ঘদিন থেকে দলীয় কার্যক্রম থেকে বিরত রয়েছে। ফলে দলের কার্যক্রম ঝিমিয়ে পরেছে। এমতাবস্থায় গৌরনদী উপজেলা যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিস্কার করা হযেছে। তার স্থলে মো: বাবুল সরদার বাপ্পীকে ১নং সিনিয়র সহ সভাপতি পদে দায়িত্ব দেয়া হয়েছে। জরুরি বৈঠকের এ সিদ্ধান্তের সত্যতা স্বীকার করেছেন মো. শফিকুর রহমান শরীফ স্বপন।


