Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর রাজনীতি গৌরনদীতে জমিয়াতুল মুদাররেসিনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

গৌরনদীতে জমিয়াতুল মুদাররেসিনের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ॥ বাংলাদেশ জামিয়াতুল মুদাররেসিনের বরিশাল জেলা ও মহানগর শাখার প্রতিনিধি সম্মেলন সোমবার অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী উপজেলার কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল (বিশ্ববিদ্যালয়) মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলন সভাপত্বি করেন মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল ফাতাহ্ মোঃ ফরিদ। প্রধান অতিথি ছিলেন মুদাররেসিনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামাহ্ সাব্বির আহমাদ মোমতাজী। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল হাইওয়ান।

বক্তব্য রাখেন জেলা সভাপতি আবু সাঈদ মোঃ কামেল, সাধারন সম্পাদক মোঃ ইব্রাহীম খান, সদস্য মাওলানা মোঃ বশির উদ্দিন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাওসার হোসেন প্রমুখ। শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন কাছেমাবাদ দরবার শরীফের পীর আল্লামাহ্ শাহ্ সূফী আ.ফ.ম অহিদ।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।