গৌরনদীতে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা অনুষ্ঠিত
- Details
- Category: রাজনীতি
-
02 Feb 2012
গৌরনদী সংবাদদাতা ॥ গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গণমিছিলে লক্ষীপুর, চাঁদপুর ও রাজশাহীতে চারদলীয় জোটের জনসভায় পুলিশের গুলিতে মৃত্যুবরনকারীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় আজ শুক্রবার বাদ জুম্মা উপজেলার সাতটি ইউনিয়নে বিশেষ দোয়া-মিলাদের আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়। গৌরনদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তাইফুর রহমান কচি। বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক মোঃ শাহজাদা শরীফ, ফকরুল আলম মিঞা, আঃ মালেক, সাইফুল ইসলাম জুয়েল, শাহিন বেপারী, এনায়েত করিম, মাহাবুব হোসেন, জাহাঙ্গীর সিকদার প্রমুখ।


