গৌরনদীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠন
- Details
- Category: রাজনীতি
-
02 Feb 2012
নিজস্ব সংবাদদাতা ॥ মুক্তিযুদ্ধের আদর্শ ও উদ্দেশ্যকে সমুন্নত রাখার প্রয়াসে এবং যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে তরান্বিত করার লক্ষ্যে সঠিক ভূমিকা পালনের জন্য বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কমান্ডের জেলা শাখার আহবায়ক হাছান মাহমুদ বাবুর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, সৈকত গুহ পিকলুকে-আহবায়ক, মোঃ আবু নোমান শাওনকে-যুগ্ন আহবায়ক, মোঃ মেহেদী হাসান চঞ্চলকে-সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সদস্য- মোঃ রাসেল হোসেন, উৎপল চক্রবর্তী, মোঃ রফিকুল হাসান সবুজ ওরফে সবুজ ঘরামী, মোঃ ইলিয়াস মিয়া, মোঃ জুয়েল, মোঃ মুজাম্মেল চৌধুরী, মশিউর রহমান রিয়াজ ও সৈয়দ মাহবুবুর রহমান রুম্মান।


