Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর রাজনীতি গৌরনদীতে মহিলা দলের আলোচনা সভা ও জিয়াউর রহমানের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

গৌরনদীতে মহিলা দলের আলোচনা সভা ও জিয়াউর রহমানের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর মহিলা দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পৌর মহিলা দলের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হোসনেয়ারা বেবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর মহিলা দলের আহবায়ক তাসলিমা বেগম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক রাশিদা বেগম, পৌর সাধারন সম্পাদক ময়না বেগম, মহিলা দলের নেত্রী ফিরোজা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মোঃ মাহফুজ। শেষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। একইদিন সকালে আগৈলঝাড়া উপজেলা মহিলা দলের উদ্যোগে উপজেলা মহিলাদলের সভাপতি সামসুর নাহার বেগমের সভাপতিত্বে অনুরূপ কর্মসূচী পালন করা হয়েছে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।