Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর রাজনীতি বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন - আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পূর্ণ প্যানেল ঘোষণা

বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন - আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পূর্ণ প্যানেল ঘোষণা

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পূর্ণ প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির বর্ধিত ভবনে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক মানবেন্দ্র বটব্যাল এ প্যানেল ঘোষনা করেন।

ঘোষিত প্যানেল মতে, সভাপতি পদে প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট শান্তি রঞ্জন চক্রবর্তী, সহসভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু, সৈয়দ মোঃ জাহাঙ্গীর হোসেন, সম্পাদক লস্কর নুরুল হক, অর্থ সম্পাদক রতন কুমার দাস, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান রিয়াজ, এএইচএম সালাম মুন্সি, নির্বাহী সদস্য সামসুন্নাহার মুক্তি, কে.এম রাসেল শফিক, রফিকুল ইসলাম, নির্বাচন উপ-পরিষদ সদস্য শেখ মোঃ টিপু সুলতান, গোলাম আশেক কবির তুষার, এম.এ জলিল, মামুন চৌধুরী ও হুমায়ুন কবির হিমু। আগামি ১৬ ফেব্রুয়ারি আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির সমন্বয়ে গঠন উল্লেখিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষনা করা হয়। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এখনও তাদের প্যানেল ঘোষনা করেনি।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।