Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর রাজনীতি গৌরনদীতে বিএনপির আলোচনা সভা ও জিয়াউর রহমানের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

গৌরনদীতে বিএনপির আলোচনা সভা ও জিয়াউর রহমানের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

নিজস্ব সংবাদদাতা ॥ বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির  সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের সভাপতিত্বে অুনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, সাবেক পৌর মেয়র নুর আলম হাওলাদার, বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ হাফিজুর রহমান টিপু, পৌর বিএনপি’র সাধারন সস্পাদক শাহ আলম ফকির, সহসভাপতি মাস্টার গোলাম হোসেন, আব্দুল আউয়াল লোকমান, উপজেলা যুবদলের সভাপতি সফিকুর রহমান শরীফ স্বপন, সাধারন সম্পাদক রফিক চোকদার, পৌর সভাপতি নান্না খান, সাধারন সম্পাদক জামাল হাওলাদার, ছাত্রদল নেতা জসিম শরীফ, বেল্লাল হোসেন, সোহাগ কাজী প্রমুখ।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।