Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর রাজনীতি গৌরনদীতে মোটর সাইকেল চুরির অভিযোগে ॥ ছাত্রদল নেতাকে গণধোলাই

গৌরনদীতে মোটর সাইকেল চুরির অভিযোগে ॥ ছাত্রদল নেতাকে গণধোলাই

মোটরসাইকেল চুরির অভিযোগে গতকাল বুধবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মিরন গোমস্তাকে গণধোলাই দিয়ে আটক করে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভুরঘাটা এলাকায়।


ওই এলাকার সাবেক ইউপি সদস্য আশ্রাব আলী সরদার জানান, ডুমুরিয়া গ্রামের দুবাই প্রবাসী গিয়াস উদ্দিন সরদারের ব্যবহৃত মোটরসাইকেলটি গতকাল বুধবার দুপুরে কৌশলে চুরি করে নিয়ে যায় ছাত্রদল নেতা মিরন গোমস্তা ও তার সহযোগীরা। ওইদিন সন্ধ্যায় স্থানীয়রা কৌশলে মিরন গোমস্তাকে আটক করে গণধোলাই দেয়ার পর সে (মিরন গোমস্তা) মোটরসাইকেল চুরি করে নেয়ার কথা স্বীকার করে। আটককৃত ছাত্রদল নেতা মিরন গোমস্তার উদ্বৃতি দিয়ে আশ্রাব আলী সরদার আরো জানান, মিরনের স্বীকারোক্তি মতে চুরি হওয়া মোটরসাইকেলটি এখন কালকিনি উপজেলার শশিকর এলাকায় রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত গতকাল বুধবার (রাত ৭ টা ৫০ মিনিট) চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধারের জন্য স্থানীয়দের জোর প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি তিনি লোকমুখে শুনে গণধোলাইয়ের পর আটককৃত ছাত্রদল নেতা মিরন গোমস্তাকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।