শোক সংবাদ : সৈয়দ আব্দুর রব
- Details
- Category: রাজনীতি
-
08 Sep 2010
- Written by গৌরনদী
- Hits: 327
নিজস্ব সংবাদদাতা ॥ নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খানের চাচা শশুড়, অবসরপ্রাপ্ত এস.আই বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের সৈয়দ আব্দুর রব (৯৫)
বাধ্যর্কজনিত কারনে মঙ্গলবার রাতে ঢাকা লালমাটিয়ার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির......রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার রাতে মরহুমের জানাজা শেষে নাঠৈ গ্রামের পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
তার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু, ঢাকাস্থ গৌরনদী-আগৈলঝাড়া সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু, গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

