Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর রাজনীতি আগৈলঝাড়ায় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির ইফতার অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গত সোমবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন, আওয়ামীলীগ আহ্বায়ক সদস্য আঃ রইচ সেরনিয়াবাত, জাতীয় পার্টির সভাপতি মো. সিরাজুল হক, সম্পাদক সরদার হারুন রানা, উপজেলা যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সোয়েব ইমতিয়াজ লিমন, শ্রমিকলীগ সভাপতি লিটন তালুকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দীসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে মহাজোটের শরীক দল জাতীয় পার্টি উপজেলা শাখার উদ্যোগে গতকাল এসএম বালিকা বিদ্যালয় হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।