Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর রাজনীতি আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে গতকাল ৬ সেপ্টেম্বর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ ইফতার ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক চিপহুইফ আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ্’র স্ত্রী শাহানারা আব্দুল্লাহ্’র অসুস্থতা আসুস্থ রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ হোসেন মোল্লার সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরদার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস,এম হেমায়েত উদ্দিন, থানাভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দি, আওয়ামীলীগের আহ্বায়ক সদস্য আবদুর রইচ সেরনিয়াবাত, জাতীয়পার্টির সভাপতি মো. সিরাজুল হক, সম্পাদক সরদার হারুন রানা, উপজেলা যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী পেয়ারা ফারুখ বক্তিয়ার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. কাজরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সেয়োত ইমতিয়াজ লিমন, শ্রমিকলীগ সভাপতি লিটন তালুকদার সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থি ছিলেন। পরিচালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন মোল্লা সহ অনেকে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।