Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর রাজনীতি গৌরনদী বার্থী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

গৌরনদী বার্থী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

Gournadi : জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র সহসভাপতি তারেক রহমান, তার সহদর আরাফাত রহমান কোকো, দলের মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের দীর্ঘায়ু এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাবেক এমপি এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের আশু রোগমুক্তি কামনা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গতকাল রবিবার বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া-মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বারেক সরদার, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল হক বেপারী, শাহ আলম মাঝি, আবুল হোসেন বেপারী, বারেক মাঝি প্রমুখ। শেষে দোয়া-মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।