Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর রাজনীতি শোক সংবাদ : এম.এ করিম সরদার

শোক সংবাদ : এম.এ করিম সরদার

বরিশাল জেলা উত্তর যুবদলের সহসম্পাদক ও গৌরনদী পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান খোকনের পিতা বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার

আলহাজ্ব এম.এ করিম সরদার (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার মিরপুরস্থ বাসায় গতকাল সোমবার ভোররাতে ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহির........রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র , ২ কন্যাসহ অসংখ্য আতীয়-স্বজন রেখে গেছেন। ওইদিন বাদ যোহর মরহুমের জানাজা শেষে তার পৌরসভার চরগাধাতলী মহল্লার পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তার মৃত্যুতে বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহিরউদ্দিন স্বপন, গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।