Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর রাজনীতি উজিরপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারকে পিটিয়ে জখম করেছে রাজাকার পরিবার

উজিরপুরে এক মুক্তিযোদ্ধা পরিবারকে পিটিয়ে জখম করেছে রাজাকার পরিবার

উজিরপুর সংবাদদাতাঃ বরিশালের উজিরপুর উপজেলার মুন্ডাপাশা গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের এক সদস্য সৈয়দ আ: মালেক এর স্ত্রী মোসাম্মাৎ নুরুন্নাহার ও ষোড়শী কন্যা নাজমিনকে সামান্য ঘটনায়

পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ঐ এলাকার চিহ্নিত রাজাকার আ: মজিদ মীরের পুত্র ছোহরাব মীর, রাজে আলী মীর, বিলকিস বেগম সহ আরো অনেকে।

 


আহতরা উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, গত ৩০ আগষ্ট তাদের বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে (মেহগনি গাছ লাগানো নিয়ে)তাদের সাথে বাক বিতন্ডা বাজে, এর এক পর্যায় উল্লেখিত রাজাকারের সন্তানেরা নুরুন্নহার বেগম ও নাজমিনের উপর অর্তকিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। এ ব্যাপারে নুরুন্নহার বেগম বাদী হয়ে উজিপুর থানায় অভিযোগ দিলেও পুলিশ নানা টালবাহানা করে সময় ক্ষেপন করে বলে তারা জানায়।

বিষয়টি নিয়ে উজিপুর থানা পুলিশের সাথে কথা বললে এ,এস,আই শহীদ জানান উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে, ঘটনাটি তদন্তাধীন আছে। অন্যদিকে উজিপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও বামরাইল ইউ পি চেয়ারম্যান আ: মতিন সরদার নান্টু সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা এ ঘটনার বিচার দাবী করেছেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।