Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর রাজনীতি জামায়াত নেতার কান্ড........

জামায়াত নেতার কান্ড........

বরিশালের আগৈলঝাড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা সিদ্দিক হোসেনের বিরুদ্ধে নিজ ভাই-বোনকে নানাধরনের ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করে পৈত্রিক সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।


গতকাল বৃহস্পতিবার জামায়াত নেতার ভাই সাইফুল ইসলাম মিলনের দেয়া লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার জবসেন গ্রামের মৃত ফালান উদ্দিন পাইকের পুত্র আগৈলঝাড়া উপজেলা জামায়াতের সাবেক আমীর তার ভাই মাওলানা সিদ্দিক হোসেন পাইক। সদ্য মাঠ জড়িপে মাওলানা সিদ্দিক হোসেন নিজ ভাই ও বোন মমতাজ বেগম, তাসলিমা বেগমের প্রাপ্ত অংশ থেকে বিতারিত করে কৌশলে নিজের নামে রেকর্ড করিয়ে নেন। এছাড়াও দীর্ঘদিন থেকে নানাধরনের ভয়ভীতি দেখিয়ে সাইফুল ইসলামসহ তার বোনদের পৈত্রিক সম্পত্তি থেকে বিতারিত করে নিজেই সব সম্পত্তি ভোগ দখল করে আসছে।

এ ব্যাপারে স্থানীয়দের কাছে সালিশ বিচার দিলে জামায়াত নেতা ক্ষিপ্ত হয়ে সাইফুলকে নানা ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। লিখিত অভিযোগে আরো জানা গেছে, জামায়াত নেতার অব্যাহত হুমকির মুখে গত এক বছর ধরে সাইফুল ইসলাম তার স্ত্রী-পরিবার নিয়ে শশুড় বাড়িতে আশ্রয় নিয়েছেন। প্রভাবশালী জামায়াত নেতা মাওলানা সিদ্দিকের হাত থেকে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে অসহায় দিনমজুর সাইফুল ইসলাম মিলন প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।