Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর রাজনীতি আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মোতুর্জা অসুস্থ্য ॥ শয্যাপাশে আবুল হাসানাত

আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মোতুর্জা অসুস্থ্য ॥ শয্যাপাশে আবুল হাসানাত

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান গতকাল বৃহস্পতিবার সকালে হঠাৎ করে অসুস্থ হয়ে পরেন। তাৎক্ষনিক এ খবর পেয়ে চেয়ারম্যানের শারিরিক খোঁজ খবর নিতে তার

নগরবাড়ি গ্রামের বাসভবনে ছুটে যান জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। তিনি চেয়ারম্যানের সুস্থ্যতা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসকের সাথে কথা বলেন। এ সময় সাবেক চীফ হুইপের সাথে ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম সরদার।

 


উল্লেখ্য, চেয়ারম্যান গোলাম মোতুর্জা খান দীর্ঘদিন থেকে গ্যাস্ট্রিক আলসার রোগে ভুগছেন। তিনি বরিশাল সিভিল সার্জন ডাঃ অনিল চন্দ্র দত্তের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।