Back গৌরনদী খবর রাজনীতি আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আওয়ামীলীগের প্রস্তুতি সভা

আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আওয়ামীলীগের প্রস্তুতি সভা

গৌরনদী অফিস ॥ ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে এক প্রস্তুতি সভা বৃহষ্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। উপজেলা সদরে এস,এম, বালিকা বিদ্যালয়ের হল রুমে উপজেলা  আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ মোলার সভাপতিত্বে প্রস্তুতি সভায় আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ওই সভায় বক্তব্য রাখেন, আহ্বায়ক সদস্য আবদুর রইচ সেরনিয়াবাত, নুরুল হক মোলা। ইউনিয়ন আওয়ামীলীগ নেতা  অমিয় চৌধুরী, হালিমুজ্জিামান হালিম, ইউনুস মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শ্রমিকলীগ সভাপতি লিটন তালুকদার, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আক্তার মোলা, কৃষকলীগ সাধারণ সম্পাদক রমনীকান্ত সরকার, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী পেয়ারা ফারুক বক্তিয়ার, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ প্রমুখ।

 

 

খবরটি শেয়ার করুন

We have 168 guests and no members online