Mon05212012

Last update09:56:12 PM

Back গৌরনদী খবর রাজনীতি গৌরনদীতে যুবদলের পাল্টাপাল্টি কমিটির পাল্টাপাল্টি প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত

গৌরনদীতে যুবদলের পাল্টাপাল্টি কমিটির পাল্টাপাল্টি প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত

গৌরনদী অফিস ॥ বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত পাল্টাপাল্টি আহবায়ক কমিটির পাল্টাপাল্টি প্রথম বর্ধিত সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন ও পৌর ওয়ার্ড যুবদলের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। 
বরিশাল জেলা উত্তর যুবদলের সভাপতি কবিরউদ্দিন আফসারীর অনুমোদিত নবগঠিত উপজেলা ও পৌর যুবদলের আহবায়ক কমিটির প্রথম বর্ধিতসভা বৃহস্পতিবার বিকেলে গৌরনদী বন্দরস্থ আব্দুর রব কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত

হয়। সভায় উপজেলা যুবদলের আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা অধ্যক্ষ আব্দুর রব। প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের আহবায়ক মোঃ নান্না খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মান্নান খান। বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন সরদার, রফিক চোকদার, পৌর যুবদলের আহবায়ক শ্যামল খলিফা, রুহুল আমীন তালুকদার, ছাত্রদল নেতা জসিম শরীফ, মনিরুজ্জামান মনির, অসীম গাজী, বেল্লাল হোসেন প্রমুখ। সভা শেষে উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ড যুবদলের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। একইদিন বিকেলে বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টুর অনুমোদিত পাল্টা কমিটির প্রথম বর্ধিত সভা গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ হাসান মিঠুর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন শরীফ। বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহবায়ক আরিফ হোসেন ফিরোজ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফরিদ মিয়া, আবুল কালাম আজাদ, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মোর্শেদ মাসুদ, রকিব গাজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ উদ্দিন ভূইয়া, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মাহফুজ প্রমুখ।

 


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।