Sat05192012

Last update10:49:15 PM

Back গৌরনদী খবর অন্যান্য সাংবাদিক দম্পতি হত্যার প্রতিবাদে কালকিনিতে বিক্ষোভ সমাবেশ

সাংবাদিক দম্পতি হত্যার প্রতিবাদে কালকিনিতে বিক্ষোভ সমাবেশ

মোঃ বিল্লাল হোসেন, কালকিনি ॥ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ১১টায় কালকিনি প্রেসক্লাবের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি প্রেসক্লাব কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রেসক্লাব সভাপতি খায়রুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালকিনি বার্তা’র সম্পাদক জি এম দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি জাকির হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক টি এ কানন, ইকবাল হোসেন, জাহিদ হাসান, শামিম হোসাইন, নাফিজ সিদ্দিকী তপু ও কায়কোবাদ শামীম প্রমূখ।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।