Sat05192012

Last update10:49:15 PM

Back গৌরনদী খবর অন্যান্য আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে শিশুসহ আটজন আহত

আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষে শিশুসহ আটজন আহত

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ার মাগুরা গ্রামের হামলা-সংঘর্ষে শিশুসহ ৮জন আহত হয়েছে। আহত ৩জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাগেছে, উপজেলার উত্তর মাগুরা গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে মতলেব ঘরামী ও হারেচ ঘরামীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল সোমবার মতলেবর শিশু মেয়ে তানিয়ার সাথে হারেচের ছেলে মনিরের সাথে কথা কাটাকাটি হয়। এতে উভয় পরিবারের মধ্যে উতপ্ত বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে মতলেব, হারেচ, তানিয়া, মনির, শাকিল, আসলাম ও মহব্বত আলী সহ ৮জন আহত হয়। আহত মনির, শাকিল ও তানিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।