Sat05192012

Last update10:49:15 PM

Back গৌরনদী খবর অন্যান্য বরিশালে আড়াই লাখ টাকার ঝাটকাসহ একজন আটক

বরিশালে আড়াই লাখ টাকার ঝাটকাসহ একজন আটক

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের ২৮ ব্যারেল ঝাটকা ইলিশসহ একজনকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে এগারোটার দিকে পুলিশ নগরীর আমতলার মোড় এলাকা থেকে ট্রাক বোঝাই ঝাটকা ইলিশসহ ট্রাক চালক মোঃ রিয়াজ উদ্দিনকে আটক করে।

কোতয়ালী মডেল থানার এস.আই কমলেশ চন্দ্র জানায়, নগরীর চরকাউয়া ফেরিঘাট থেকে ইলিশ বোঝাই ট্রাকটি ঢাকার কাওরান বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।