Sat05192012

Last update10:49:15 PM

Back গৌরনদী খবর অন্যান্য গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে দুঃস্থ নারীদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ

গৌরনদীতে মহিলা সংস্থার উদ্যোগে দুঃস্থ নারীদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলা মহিলা সংস্থার উদ্যোগে সোমবার সকালে দুঃস্থ নারীদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা সংস্থার সভাপতি ও গৌরনদী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন, মহিলা কাউন্সিলর খায়রুন নাহার মায়া প্রমূখ। শেষে ১২১ জন দুঃস্থ নারীদের মাঝে ক্ষুদ্র ঋণ হিসেবে ১০ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।