Sat05192012

Last update10:49:15 PM

Back গৌরনদী খবর অন্যান্য বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি প্রীতি সম্মিলনী শুক্রবার

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি প্রীতি সম্মিলনী শুক্রবার

গৌরনদী ডটকম ॥ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি ঢাকার প্রীতি সম্মিলনী আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতি চারণ, প্রীতিভোজ ও র‌্যাফেল ড্রসহ নানা আয়োজনে অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

বরিশাল বিভাগের ৬ জেলার মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেনী পেশার স্বনামধন্য পেশাজীবিরা এতে অংশ নেবেন।

ঢাকায় কর্মরত বরিশাল বিভাগের সব সাংবাদিক ও সমিতির সকল পর্যায়ের সদস্যদের এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সমিতির সভাপতি আবদুর রহমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।