Sat05192012

Last update10:49:15 PM

Back গৌরনদী খবর অন্যান্য সড়ক দূর্ঘটনায় দিনমজুর নিহত - প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

সড়ক দূর্ঘটনায় দিনমজুর নিহত - প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

উজিরপুর সংবাদদাতা ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট নামকস্থানে মঙ্গলবার সন্ধ্যায় মাইক্রোবাসের চাপায় মোকলেছ মৃধা (৪৬) নামের এক দিনমজুর নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঘন্টাকালব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। ফলে মহাসড়কের দু’পার্শ্বে শত-শত যানবাহন আটকা পরে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে।


জানা গেছে, রাকুদিয়া গ্রামের দিনমজুর মোকলেছ মৃধা (৪৬) ওইদিন সন্ধ্যা ছয়টার দিকে রাস্তাপারের সময় মাওয়া থেকে বরিশালগামী অজ্ঞাতনামা মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়। প্রতিবাদে স্থানীয়রা ঘন্টাকালব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে বাবুগঞ্জ, উজিরপুর থানা ও গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে সন্ধ্যা সাতটার দিকে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে নেয়।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।