Sat05192012

Last update10:49:15 PM

Back গৌরনদী খবর অন্যান্য সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে হামলা-ভাংচুর

সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে হামলা-ভাংচুর

আগৈলঝাড়া সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় সাবেক ব্যাংক পিন্সিপাল অফিসারের বাড়ীতে হামলা-ভাংচুর করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার বাকাল গ্রামের ১ নং ব্রীজ সংলগ্ন জনতা ব্যাংক সাবেক পিন্সিপাল অফিসার মোঃ আজিজুর রহমান বালীর বাসভবনে একই গ্রামের মোঃ মনির হাওলাদার কুঠার নিয়ে হামলা চালায়। হামলাকারী বাসভবনের মেইন গেইটের স্টীলের তৈরী দরজা-পাল্লা কুৃঠার দিয়ে কুপিয়ে ভাংচুর করে। ঐ সময় বাড়ীর লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। সন্নিকটে থানায় খবর দিলে স্থানীয় লোকজনের সহযোগীতায় মনিরকে ধরে থানায় সোপর্দ করা হয়। জানাযায় মনির ইতিপূর্বে ঐ বাড়ীতে অনুরুপ হামলা চালিয়েছিল চাঁদার দাবীতে। স্থানীয় সাধারন  সূত্র থেকে জানাযায় মনির ঐ গ্রামের অনেক ব্যাক্তির উপর চড়াউ হয়ে হামলা চালায়। সে ঐ স্থানে একটি গ্রামীণ ব্যাংক শাখা অফিসে ঢুকে চাঁদার দাবী করে হামলা ভাংচুর চালিয়েছিল। তার পিতা এসকেন্দার হাওলাদার জানায় তার পুত্র একজন পাগল তবে সে পাগলের কোন চিকিৎসা ও সনদপত্র দেখাতে পারেনি। মনিরের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট। এ রিপোর্ট মনির থানায় আটক রয়েছে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।