Sat05192012

Last update10:49:15 PM

Back গৌরনদী খবর অন্যান্য গৌরনদীতে শ্রীশ্রী হরি মন্দিরে ২৪ প্রহরব্যাপী কীর্ত্তন অনুষ্ঠানের মহোৎসব আজ

গৌরনদীতে শ্রীশ্রী হরি মন্দিরে ২৪ প্রহরব্যাপী কীর্ত্তন অনুষ্ঠানের মহোৎসব আজ

গৌরনদী অফিস ॥ গৌরনদী বন্দর শ্রীশ্রী হরি মন্দিরের আয়োজনে ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকবহ্ম মহানামযজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠানের আজ মঙ্গলবার মহোৎসব।

মন্দির কমিটির সভাপতি শচীন্দ্র নাথ ঘোষ ও সাধারন সম্পাদক গণেশ চন্দ্র দাস জানান, গত পৌষ সংক্রান্তি থেকে মাঘ সংক্রান্তি পর্যন্ত প্রত্যহ ব্রহ্ম মুহুর্তে নগর পরিক্রমা সংকীর্ত্তন উৎসব, ৪ ফেব্র“য়ারি থেকে ১০ ফেব্র“য়ারি পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠ,  ২৬ মাঘ হরিনাম সংকীর্ত্তন যজ্ঞের শুভ গন্ধাধিবাস কীর্ত্তন, ২৭ মাঘ থেকে ২৯ মাঘ পর্যন্ত ২৪ প্রহরব্যাপী অখন্ড ভুবন মঙ্গল শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ ও শ্রীশ্রীরাধা গোবিন্দের অষ্টকালীন সেবা, আজ ১ ফাল্গুন (মঙ্গলবার) অরুণোদয়ে শ্রীশ্রী হরিনাম সমাপন ও কুঞ্জভঙ্গ কীর্ত্তন এবং নগর কীর্ত্তন অন্তে দধি মঙ্গল, শ্রীশ্রীমন মহাপ্রভুর ভোগরাগ, ভোগ আরতি কীর্ত্তন ও দুপুর দুইটায় মহোৎসবের মহাপ্রসাদ বিতরন করা হবে।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।