Sat05192012

Last update10:49:15 PM

Back গৌরনদী খবর অন্যান্য সাংবাদিক দম্পত্তি হত্যাকান্ডের প্রতিবাদে গৌরনদী ও আগৈলঝাড়ায় পৃথক প্রতিবাদ সভা

সাংবাদিক দম্পত্তি হত্যাকান্ডের প্রতিবাদে গৌরনদী ও আগৈলঝাড়ায় পৃথক প্রতিবাদ সভা

নিজস্ব সংবাদদাতা ॥ সাংবাদিক দম্পত্তি হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে রবিবার বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে পৃথক ভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদীতে প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ আসাদুজ্জামান রিপন প্রমুখ। সোমবার সকাল দশটায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে।

আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সম্পাদক সাইদুর রহমান স্বপন, সাংবাদিক সাইফুল ইসলাম, অপূর্ব লাল সরকার, কে.এম আজাদ রহমান, প্রবীর বিশ্বাস ননী, ফেরদৌস মোল্লা বাবু, এস.এম ওমর আলী সানি, জাহিদুল ইসলাম প্রমুখ। সভায় তিনদিনের শোক কর্মসূচী ঘোষনা করা হয়।


মাতৃভাষা বাংলায় বৃহত্তর বরিশাল বিভাগ ও গৌরনদী-আগৈলঝাড়ার সংবাদ প্রকাশের প্ল্যাটফর্ম, এখানে প্রকাশিত ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় সংবাদের জন্য গৌরনদী ডটকম কোনো রকম দায়ী নয়।
প্রকাশিত সব ধরনের সংবাদ, তথ্য, ছবি, অডিও, ভিডিও কপিরাইট আইনে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোনো ধরনের প্রিন্টিং ও অনলাইন মিডিয়াতে ব্যবহার না করার জন্য অনুরোধ করা হল।